সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
ইত্তেফাক/এএম