সব দায় আমার: সাম্পাওলি

দলের ব্যর্থতার দায় মাথায় নিলেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। গোলরক্ষক কাবায়েরোর বাজে পারফরমেন্স, মেসির নিষ্প্রভ থাকা সবটায় তার দায় বলে মনে করছেন এই কোচ।
 
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে আর্জেন্টিনার বিধ্বস্ত হওয়ার ফলে গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনার বিদায়ের শঙ্কা জেগেছে। যেটুকু সম্ভাবনা আছে সেটাও নানান হিসেবনিকাশের ফল।
 
ম্যাচ শেষে সাম্পাওলি বললেন, আংশিক নয়। এ পরাজয়ের পুরো দায় কোচের।
 
দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, এটা দেশ ও দলের জন্য লজ্জা ও কষ্টের। এটা আর্জেন্টিনার মানুষ আশা করেনি। দেশের হয়ে আমি এটা অনেক বছর থেকেই অনুভব করছি, আবারও তেমন কিছুই হতে যাচ্ছে। এটা আসলেই কষ্ট দেয়। দুঃখ প্রকাশ করা ছাড়া আমি কিছুই বলতে পারি না। আর্জেন্টিনার ভক্তদের খুশি করার পরিকল্পনা নিয়েই রাশিয়ায় এসেছিলাম। আমি আমার সামর্থ্যের সবটুকুই দিয়েছি।
 

ইত্তেফাক/এএম