মাগুরায় কৃষকের ৬টি গরু চুরি

বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ও ক্রেয়েশিয়া দলের বিশ্বকাপ ফুটবল খেলা টেলিভিশনে দেখার সুযোগে মাগুরার গ্রামে কৃষকের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ঘঁটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ও ক্রেয়েশিয়া দলের বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামে টেলিভিশনে খেলা দেখছিলেন গ্রামবাসীরা। এই সুযোগে চোরেরা আইয়ুব, জব্বার ও শহিদুল্লাহ নামে তিন কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে মাগুরা থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে তবে চুরি যাওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/নূহু