ইসলামপুরে জাতীয় পার্টির (জাপা) মোস্তফা আল মাহমুদের গণসংযোগ

আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ আসন ইসলামপুরে জাতীয় পার্টির(জাপা) মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদ তার নির্বাচনী এলাকায় ঈদ পরবর্তী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি গত ২২জুন শক্রবার সকাল থেকে গুঠাইল বাজারের প্রতিটি দোকানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপার) একজন প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে সকলের কাছে দোয়া চান। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা জাতীয় পার্টি(জাপার) যুগ্ন আহব্বায়ক, জিল্লুর রহমান বিপু, আনোয়ার হোসেন, আব্দুস ছালাম ঘুনু, সাহাবুদ্দিন, হাফিজুর রহমান, খোরশেদ আলম, একেএম শাহা আলী, আবু তাহের ফেরদৌস সরকার, সদস্য ডাঃ রফিকুল ইসলাম, জিয়াউল হক, যুবনেতা মাহমুদুল্লাহ প্রমুখ।

পরে ওই দিন বিকালে চিনাডুলি ইউনিয়নের পুর্ববামনা বাজার এক কর্মীসভার আয়োজন করে। ইউনিয়ন জাপার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোস্তফা আল মাহমুদ প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির(জাপা) উপরোক্ত নেতারা।

ইত্তেফাক/নূহু