মাদারগঞ্জে গরুতে ধঞ্চে খাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের সর্দারবাড়ী গ্রামে গরুতে ধঞ্চে (এক প্রকার ঘাস) খাওয়াকে কেন্দ্র করে হালিম(৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে গরুর মালিক শাহেব আলী গং।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সর্দারবাড়ী গ্রামের শিয়ানু মন্ডলের ছেলে শাহেব আলীর গরু প্রতিবেশী গোলাপের ছেলে হালিমের ধঞ্চেক্ষেত খায়। হালিম গরুটিকে ধরে নিয়ে যাওয়ার পথে শাহেব আলী, নজরুলসহ ৫/৬জন হালিমের ওপর আক্রমণ করে। হালিমকে তারা পিটিয়ে গুরুতর আহত করে।

মুমূর্ষু অবস্থায় হালিমকে সরিষাবাড়ী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় হালিম মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে মাদারগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি সামিউল আলম পিপিএম পুলিশসহ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু