টরন্টোর আজাদ সুপার মার্কেটে ডাকাতি

কানাডার টরন্টোর ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে সংলগ্ন ক্রিসেন্ট টাউন এবং মেসি স্কয়ারে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন আজাদ সুপার মার্কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২০ জুন বুধবার দিবাগত রাতে মার্কেটের পশ্চিম পাশের দরজার কাঁচ ভেঙ্গে ভেতরে ঢুকে দু’টি ক্যাশ রেজিস্টারের তালা ভেঙ্গে ড্রয়ারসহ নগদ অর্থ লুট করেছে বলে জানা গেছে। 
 
সিসিটিভি’র ফুটেজ মোতাবেক ডাকাতের সংখ্যা একজন। এই বাংলাদেশি গ্রোসারিতে কর্মরত একজনের কাছ থেকে জানা যায়, সে ডাকাত মুখোশ পরা ছিল। তাঁর ভাষ্য, ‘সে খুবই স্বাস্থ্যবান, এবং একাই একশো’। ক্যাশে কি পরিমাণ অর্থ ছিল তা এখনো জানা যায়নি। 
 
পুলিশ বিষটি তদন্ত করছে। ইতোমধ্যে পুলিশ ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। এছাড়া সিসিটিভি’র ফুটেজও পরীক্ষা করছে বলে তিনি জানান।
 
এ রিপোর্ট সংগ্রহকালে আজাদ সুপার মার্কেট-এর কর্ণধার আবুল কালাম আজাদকে ফোন করে এবং ঘটনাস্থলে পরিদর্শন করেও পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, টরন্টোতে এ ধরনের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। 
 
ইত্তেফাক/কেআই