মধ্য আমেরিকার দল মেক্সিকোর কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের ক্ষণগণনা করতে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে। শনিবার রাতে রাশিয়ার রস্তোভে এফ গ্রুপের এই ম্যাচে মেক্সিকো জিতেছে ২-১ গোলে। টানা দুই ম্যাচ জিতে সুইডেনের পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে গেছে।
কোরিয়া হারলেও মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত খেলেছে কোরিয়া। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। পেনাল্টি থেকে গোল করে ২৫ মিনিটে এগিয়ে যায় মেক্সিকো। আন্দ্রেস গুয়ার্দাদো আক্রমণে যেতে চাইলে বক্সের মধ্যে জং হিয়ুন সুন এর হাতে বল লাগে। তাই রেফারি হ্যান্ডবল ধরে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই পেনাল্টি থেকে গোল করেন মেক্সিকোর কার্লোস ভেলা।
খেলার ৬৬ মিনিটে মেক্সিকোর তারকা হ্যাভিয়ের হার্নাদন্দেজ দ্বিতীয় গোলটি করেন। সবশেষ যোগ করা সময়ে এক গোল শোধ করে কোরিয়ার সন হিয়ং মিন। বক্সের বাইরে থেকে মেক্সিকোর বেশ কয়েকজন খেলোয়াড় ও গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় কোরিয়াকে।
ইত্তেফাক/কেআই