নবীনগরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীরগর উপজেলায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে গোলাম মোর্শেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।আজ দুপুর দেড়টার দিকে উপজেলার ভোলাচং গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ ওই গ্রামের মধ্যপাড়া মহল্লার আবদুল আওয়াল শিকদারের ছেলে। 
 
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ভোলাচং গ্রামের সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে অপর একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় অটোরিকশায় থাকা কিশোর মোর্শেদসহ দুই যাত্রী। পরে তাদদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদকে মৃত ঘোষণা করেন।
  
ইত্তেফাক/এমআই