রামেক হাসপাতাল থেকে ২ নারী দালাল আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে দুই নারী দালালকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদের আটক করে হাসপাতাল বক্স পুলিশ।
 
আটককৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার রেজাউলের স্ত্রী শাহানা ও আলীগঞ্জ এলাকার রোকনের স্ত্রী তহমিনা।
 
জানা গেছে, রবিবার সকালে হাসপাতালের বহির্বিভাগে রোগী ধরার চেষ্টা করছিলেন নারী দালাল তহমিনা ও শাহানা। এসময় হাসপাতাল বক্স পুলিশ তাদের আটক করে।
 
আটক নারী দালাল শাহানা দাবি করেন, হাসপাতালে কর্মরত সর্দার নিমরোজ বহির্বিভাগে কাজ করার জন্য তাদের কাছ থেকে দুইশত টাকা দাবি করেছিলেন। তার দাবি অনুযায়ী দুইশত টাকা ঘুষ না দেয়ায় তাদের ধরিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সর্দার নিমরোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, আটক দুই নারী দালালকে হাসপাতাল থেকে রাজপাড়া থানায় পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি