সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৬টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারীরা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। 
 
নিহতরা  হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের দোকানী ইদ্রিস আলী (৩৫)। 
 
স্থানীয়রা জানান, তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর দোকানে হামলা চালায়। এ সময় আবদুর গফুর ও ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। 
 
এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মাসুদরানা বলেন, লাশ উদ্ধার করে করে মর্গে পাঠানো হচ্ছে। হত্যার ক্লু উৎঘাটনের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি