দুবার পিছিয়ে পড়েও আফ্রিকান দল সেনেগালের সঙ্গে ড্র করল জাপান। তাই নকআউটপর্বে যেতে এই দুটি দলেরই অপেক্ষা বাড়ল। । রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
এই ড্র’তে জাপান ও সেনেগাল দু’দলেরই পয়েন্ট দাঁড়াল চার করে। অপরদিকে এইচ গ্রুপের বাকি দু’দল পোল্যান্ড ও কলম্বিয়ার খাতায় এখনো কোনও পয়েন্ট যোগ হয়নি। তবে এই দুটি দল রাত ১২টায় পরস্পরের মুখোমুখি হবে।
খেলার ১১ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় সেনেগাল। ৩৪ মিনিটে তাকাশি ইনুইয়ের গোলে সমতায় ফিরে জাপান। ৭১ মিনিটে মোল্লা ওয়াগুর গোল ফের এগিয়ে যায় সেনেগাল। সাত মিনিটের ব্যবধানে কেইসুকে হোন্ডার গোলে ফের সমতায় ফিরে জাপান। শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় খেলা।
ইত্তেফাক/কেআই