পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে কলম্বিয়া। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে যে দল হেরে যাবে তাদের আর এইচ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে না। তবে ড্র হলে তখন সমীকরণ কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে নকআউটের সমীকরণের জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই গ্রুপ থেকে জাপান ও সেনেগালের পয়েন্ট সমান চার করে। আর এখনো কোনও পয়েন্ট পায়নি কলম্বিয়া ও জাপান।
খেলার ৪০ মিনিটে ইয়েরি মিনা গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন। দলীয় নৈপুণ্যে গোল পেয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। সবশেষ হামেস রদ্রিগেজের ক্রস থেকে বলটি করেন মিনা।
ইত্তেফাক/কেআই