টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩৫-৪০জন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শ্রমিকদের ভাড়া করা হবিগঞ্জগামী একটি ট্রাক উপজেলার সাতুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের প্রায় ৩৫-৪০জন শ্রমিক আহত হন।
IMG0
গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৫জন মারা যান। আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধায় বলে ধারণা করছে পুলিশ।
বিস্তারিত আসছে.....