প্রেসক্লাব অব ইন্ডিয়ার ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেসক্লাব অব ইন্ডিয়ার ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্বলন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। দিল্লির শ্রীফোর্ট মিলনায়তনে পদ্মশ্রী হান্স রাজ হান্স অনুষ্ঠানে পারফর্ম করেন।
 
প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়িসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
IMG0
 
অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দাতব্য কাজ করায় সৈয়দা তাহিরা বেগম ফাউন্ডেশনের রেশমা ইয়াসমিনকে ক্রেস্ট ও চেক প্রদান করে হাই কামিশনার।
 
ইত্তেফাক/রেজা