মাগুরায় কুকুরের কামড়ে ৪ শিশু হাসপাতালে

আজ সোমবার সকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৪ শিশু  আহত হয়েছে। এদের মধ্যে আহত তিন শিশুকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো বায়োজিদ (৬) , অনিক (৭)  ও সাফিন (৬)। অপর এক শিশুকে আশংকাজনক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এছাড়া কুকুড়ের কামড়ে ২২টি গবাদি পশু আহত হয়েছে। ফলে এলাকায় কুকুর আতংক বিরাজ করছে। গ্রামবাসীরা একটি কুকুরকে পিটিয়ে মেরেছে বলেও জানা গেছে। 
 
গ্রামবাসী সুত্রে জানা যায়, জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুকুরেরা দল বেঁধে চলাফেরা করছে এবং সুযোগ পেলেই আক্রমন করছে, কামড়ে দিচ্ছে।
 
মাগুরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা রাজিয়া জানান, কুকুরের কামড়ে আহত তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু