টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি অপমৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি অপমত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সুত্র জানায়, এ অপমৃত্যুগুলো হয়েছে বজ্রপাতে, মোটর চাপায় এবং বিষপানে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোড়াই শিল্পাঞ্চলের শিরিন স্পিনিং মিলের শ্রমিক আবির হোসেন (২৫) কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হন। আবিরের পিতার নাম আব্দুল কুদ্দুছ মিয়া, বাড়ি উপজেলার বেত্রাসিন গ্রামে।
 
গতকাল রবিবার সন্ধার দিকে ওয়ার্শি গ্রামে আত্বীয়ের নামাজে জানাজা শেষে বাড়ি ফেরার সময় মোটর সাইকেল চাপায় মো. মজিবর রহমান(৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
 
জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে দানেজ আলীর কিশোরী কন্যা জুলি আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছে।
 
তিনটি অপমত্যুর ঘটনায় মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
 
ইত্তেফাক/নূহু