ব্রাহ্মণবাড়িয়ায় ১৭১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ১৭১০পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
রবিবার উপজেলার জয়নগর গ্রামের লিটন মিয়ার বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলো, ছয়গড়িয়া গ্রামের সুলতান মিয়ার পুত্র মো. সাদির মিয়া (১৮) এবং বাউতলা গ্রামের আসমত আলীর ছেলে  বাচ্চু মিয়া (৭০) ও  বাচ্চুর স্ত্রী মোছা. হেনা বেগম (৬৫)। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  
 
র‌্যাব সূত্রে জানা যায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল রবিবার বিকেলে জয়নগর এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারীদের আটক করে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দেওয়া হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু