ভোলায় পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 
ভোলা সদর উপজেলায় ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধের জাকির হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ৫ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবী করেছে। এ সময় একটি দেশীয় বন্ধুক, ৫ রাউন্ড গুলি, বগি দা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
আজ মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে উপজেলার মঙাদক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাগমারা বেড়ী বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
 
ডিবি পুলি জানায়, নিহত জাকির হোসেনের নামে হত্যা, চাঁদাবাজি, মাদক, অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে। তার বাড়ি ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে।
 
ভোলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে কতিপয় মাদক ব্যবসায়ী বাগমারা এলাকায় মাদক বণ্টন নিয়ে বৈঠক করে। এ সময় তাদের নিজেদের সাথে বিরোধ সৃষ্টি হয়। গোপন সংবাদ পেয়ে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে বাগমালা বেড়ি বাঁধ এলাকায় ২দিক থেকে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় এক জন গুলি বিদ্ধ হয় বলে পুলিশ দাবী করেন। পরে তার কাছ থেকে দেশীয় এলজি নল কাটা বন্ধুক, কোমরে থাকা ৫ রাউন্ড গুলি, ৩টি রামদা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
এদিকে পুলিশের দাবী বন্দুক যুদ্ধে এসআই মাসুম, কনস্টবল মোকসেদুল, কনস্টবল মিজান,কনস্টবল জাহিদুল ও কনস্টবল শহিদুল আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ