সীতাকুণ্ডে ৫শ পিচ ইয়াবাসহ যুবক আটক

সীতাকুণ্ডে একটি পরিবহনে তল্লাশী চালিয়ে ৫শ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় এস আই সামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ সোনাইছড়ি শীতলপুর এলাকার আমেরিকান বাড়ির সামনে ঢাকামূখী শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্রোঃ ব-১৪-৩৮৮৮) তল্লাশী চালায়।
 
তল্লাশীকালে বাসের যাত্রী মোঃ নয়ন মিয়ার(৩৭) কাছ থেকে ৫শ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত নয়ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ১নং দাউদপুর ইউনিয়নের খাস কামাল কাঠি গ্রামের মজলিস মিয়ার ছেলে।
 
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, ইয়াবা পরিবহনের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 
ইত্তেফাক/নূহু