মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত ও নারীসহ ৫ আসামি গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত মামলার আসামি এবং পরোয়ানাভূক্ত মামলার একজন নারী  আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০২টি সাজাপ্রাপ্ত মামলার আসামি,৩টি জি আর, ৮টি সি আর পরোয়ানাভুক্ত ও ১টি নিয়মিত মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ মোল্লা জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু