উল্লাপাড়ায় স্কুলছাত্রী হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

উল্লাপাড়ায় স্কুল ছাত্রী স্বর্ণা খাতুনকে (১৪) হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলানোর অভিযোগ পাওয়া গিয়েছে। স্বর্ণা উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার হায়দার আলীর মেয়ে। 
 
গত রবিবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ সোমবার স্বর্ণার ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
স্বর্ণার বাবা পররাস্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। মায়ের সঙ্গে স্বর্ণা ঘটনার রাতে বাসায় ছিল। মঙ্গলবার বাবা হায়দার আলী উল্লাপাড়া থানায় এ ব্যাপারে একটি খুনের মামলা দায়ের করেছেন। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, মামলায় স্বর্ণার বাবা অভিযোগ করেছেন, ঘটনার রাতে কতিপয় যুবক কোন উপায়ে বাসায় ঢুকে স্বর্ণাকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
 
আসামদের গ্রেফতারের স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ করেননি। তদন্ত ও আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু