মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের মিজান মিয়ার শিশু কন্যা জান্নাত বেগম (৮) ও প্রতিবেশী মোতালেব মিয়ার শিশু কন্যা শারমীন (৮) খেলা শেষে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।
প্রতিবেশীরা টের পেয়ে অনেক খোঁজ করে কোন হদিস করতে পারেনি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে উভয়ের লাশ ভেসে ওঠে। দুই শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/নূহু