বাঁচামরার লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা

হার বা ড্র করলেই বাদ এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 
 
প্রথম দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন মাত্র এক পয়েন্ট। ডি গ্রুপ থেকে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। আর এক ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে নাইজেরিয়া আছে দ্বিতীয় স্থানে।
 
একই সময়ে আইসল্যান্ড মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। আইসল্যান্ডও পেয়েছে এক পয়েন্ট। এই গ্রুপ থেকে তাই ক্রোয়েশিয়ার পর তিন দলেরই আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। তবে আর্জেন্টিনাকে পরবর্তী রাউন্ডে যেতে অনেকগুলো যদি, কিন্তুর হিসাব মেলাতে হবে। 
 
ইত্তেফাক/কেআই