চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, আতুরার ডিপো এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।
ইত্তেফাক/আরকেজি