শিবালয়ে সেফটিক ট্যাংকে গাড়ি চালকের লাশ

শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের গাড়ি চালক জামাল উদ্দিনের (৪৫) লাশ গতকাল বুধবার বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ১ম স্ত্রী চার সন্তানের মাতা আয়শাকে (৪০) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা গেছে, স্থানীয় মেগাফিড কোম্পানীর গাড়ি চালক জালাল উদ্দিন গত রোজার পাঁচদিন পর নিখোঁজ হন। বাড়ির পাশের টয়লেটের সেফটিক ট্যাংক থেকে উটকো গন্ধ বের হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার ইত্তেফাককে জানান, ২য় বিয়ের ঘটনা জানাজানি হলে ১ম স্ত্রী আয়শার সঙ্গে স্বামী জামালের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আয়শাকে আটক ও লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু