পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুনে ৪৮ ঘন্টায় এজাহারভূক্ত রেজাউল করিম নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। সে থানার রঘুনাথপুর গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে আতাইকুলা বাজার থেকে রেজাউলকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, তেবাড়িয়া বাজারে জোড়া খুনের মামলার এজাহার ভুক্ত ৯ নং আসামি রেজাউল। তাকে আটকের পর চাঞ্চাল্যকর তথ্য পাওয়া গেছে। যা মামলার তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।
উল্লেখ্য গত ২৪ জুন রবিবার বিকাল ৬টার দিকে তেবাড়িয়া বাজারে সাবেক সেনা সদস্য আঃ গফুর ও গয়েশবাড়ী গ্রামের ব্যবসায়ী ইদ্রিস আলীকে কুপিয়ে ও গুলি হত্যা করে হত্যাকারীরা।
এ ঘটনার পর তেবাড়িয়া গ্রামের নিহত আঃ গফুরের স্ত্রী ছালমা শিরীন বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলাটি করেছিলেন। মামলা নং ৯, তাং ২৫/৬/১৮। ধারা ১৪৩/১৪৮/৩০২/১১৪ দ:বি:।
ইত্তেফাক/নূহু