রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি)।
আজ মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চলে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০৬ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ইত্তেফাক/এমআই