২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ই-গভর্নমেন্ট ডাটা বিশ্লেষণ ও প্রমাণ-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি শীর্ষক ২য় জাতীয় কর্মশালা বুধবার সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক বিষয় সম্পর্কিত প্রতিষ্ঠান ইউএনডেসা-র যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এ ছাড়া কর্মশালায় এটুআই-এর পলিসি এ্যাডভাইজর আনীর চৌধুরী, ইউএনডেসা-এর ডিভিশন ফর পাবলিক ইন্সটিটিউশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট এর ডিজিটাল গভর্নমেন্ট ব্রাঞ্চের প্রধান ভিনসেনজো অ্যাকুয়েরো, ইউএনডেসা-এর সিনিয়র গভর্নেন্স অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন অফিসার ওয়াই মিন কক, সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার-এর সেন্টার ডিরেক্টর অশোক কুমার সীতারমন, চীনের ফুদান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ল্যাব ফর ডিজিটাল এন্ড মোবাইল গভর্নেন্স এর পরিচালক ড. ঝেং লি এবং এটুআই প্রোগ্রামের রেজাল্ট ম্যানেজমেন্ট এ্যান্ড ডাটা বিশেষজ্ঞ রমিজউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জন নিরাপত্তা বিভাগ, অর্থনীতি বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের এসডিজি ফোকাল, এটুআই প্রোগ্রামেরএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি