এবার ভাগ্য পরীক্ষায় নেমেছে ব্রাজিল

দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। তবে শেষ রক্ষা হয়নি জার্মানির। শেষবার সহ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় হয়ে গেছে প্রথম রাউন্ড থেকেই। 
 
এবার ভাগ্য পরীক্ষায় নেমেছে সবচেয়ে বেশি পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার রাতে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সেই ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে ম্যাচটি। 
 
ই গ্রুপে সমান চার পয়েন্ট করে অর্জন ব্রাজিল ও সুইজারল্যান্ডের। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিলের অবস্থান আপাতত শীর্ষে। অপরদিকে সার্বিয়ার অর্জন তিন পয়েন্ট। আর দুই ম্যাচ থেকে কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি কোস্টারিকা। 
 
ইত্তেফাক/কেআই