ফ্রান্স, ইতালি ও স্পেনের পর জার্মানি

ফিফা বিশ্বকাপের শেষ পাঁচটি আসরের মধ্যে চারটিতেই শিরোপা জিতেছে ইউরোপিয়ানরা। তবে শিরোপা জয়ীদের পরের ইতিহাসটা খুব করুণ। এর আগে শিরোপা জয়ী তিনটি দলই পরবর্তী আসরে বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। সেই ধারাবাহিকতা এবার জার্মানিও রেখেছে।
 
বুধবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। একইভাবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফ্রান্স পরবর্তী আসরে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। পরে ২০০৬ সালের চ্যাম্পিয়ন দল ইতালি পরবর্তী আসরে এবং ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ২০১৪ সালে একইভাবে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে। 
 
সেই ধারাবাহিকতা এবার অব্যাহত রাখল জার্মানি। গত আসরে সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে দিয়ে ফাইনালে ওঠেছিল জার্মানি। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল দলটি। 
 
ইত্তেফাক/কেআই