মোহনগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে বৃহস্পতিবার সকালে আরিয়ান নামের ২ বছরের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান উপজেলার তেথুলিয়া ইউনিয়নের তেথুলিয়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।
 
পরিবার সূত্রে জানা যায়, সকালে আরিয়ান বাড়ির পাশে ডোবার ধারে খেলার সময় সবার অগোচরে ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু