ফকিরহাটে ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। বুধবার গভীর রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ব্রাকের মোড় এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত হন ৩৮ বছর বয়সী এ যুবক।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার কাটাখালী এলাকা থেকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে। যুবকের গায়ের রং শ্যামলা। আনুমানিক ৫.৫ইঞ্চি লম্বা। মুখে হালকা দাড়ি। সাদা চেক লুঙ্গি পরনে।
আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে কোন এক সময় তিনি বেরিয়ে আসেন। ওই রাতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/নূহু