ইত্তেফাকের রংপুর অফিস প্রধানের পিতা আর নেই

দৈনিক ইত্তেফাক পত্রিকার রংপুর অফিস প্রধান গোলাম মোস্তাফা আনছারীর পিতা আলহাজ্ব নাছির উদ্দিন সরকার গতকাল বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছরের বেশি।
 
নাছির উদ্দিন রংপুরের কারমাইকেল কলেজ থেকে১৯৬২ সালে ডিগ্রি লাভ করেন। এরপর শিক্ষকতা করেছেন দীর্ঘ ৪৬ বছর।
 
আজ বৃহস্পতিবার যোহর নামাজ শেষে তার নামাজে জানাজা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
 
ইত্তেফাক/নূহু