সিটি ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার কুর্মিটোলা গল্ফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপার্সন তাবাস্সুম কায়সার, পরিচালক বৃন্দঃ দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, রুবেল আজিজ, হোসেন খালেদ, হোসেন মেহমুদ, রাজিবুল হক চৌধুরী, সাভেরা এইচ মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হুসেইনসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন। 
 
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবতাঁর স্বাগত ভাষণে বলেন, ২০১৭সালে সিটি ব্যাংক সাফল্যের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে এর অবস্থান ধরে রাখতে পেরেছে। ব্যাংকিং সেক্টরে নানাবিধ চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রমান্বয়ে সেগুলো থেকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি।
 
৩৫তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত ১৯% ক্যাশ ও ৫% স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/রেজা