টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমানের (৫৫) হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেউপুর গ্রামে তার নিজ বাড়ির সামনের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি গোহালিয়াবাড়ী মাদ্রাসার শিক্ষক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর ভাই।
জানা যায়, আনিসুর রহমান গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার যুবকরা খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গেলে তার লাশের সন্ধান পায়।
লাশের হাত-পা বাঁধা এবং পেটের সঙ্গে ইট ভর্তি বস্তা বাঁধা ছিল। শিক্ষক আনিসুর রহমানের এহেন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন।
ইত্তেফাক/নূহু