শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ফরিদ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে বাড়িতে বিদ্যুতের মিটারের তার সংযোগ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফরিদ মিয়া ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
 
জানা যায়, ফরিদ মিয়া নিজ ঘরের বিদ্যুতের মিটারের সংযোগ তার লাগাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফরিদ মিয়ার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
 
ইত্তেফাক/নূহু