শ্রীবরদীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শংকরঘোষ ও ধাতুয়া গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে। মৃত দুজন হলো- শংকরঘোষ গ্রামের মৃত নজির উদ্দিনের মেয়ে মায়া (৮) ও ধাতুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ফরিদ মিয়া (২৮)। 
 
জানা যায়, শংকরঘোষ গ্রামের মায়া সন্ধ্যায় ঘরে আলো জ্বালাতে সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মায়া। অপরদিকে একি সময়ে ধাতুয়া গ্রামের ফরিদ মিয়া (২৮) ঘরের বিদ্যুতের মিটারের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।  পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার কওে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আনিছুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান এসএম জুবায়ের হোসেন বলেন, এ ব্যাপারে থানায় জানানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেআই