বানারীপাড়ায় শিশু শিক্ষার্থী (৯) ধর্ষণের অভিযোগে আলী হোসেন বেপারী নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব জিরাকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ৯দিন পর ২৬ জুন (মঙ্গলবার) ওই শিশুর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব জিরাকাঠি আবাসনে বসবাস করা পার্শ্ববর্তী উজিরপুরের যুগীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৯) ১৭জুন (রবিবার) বেলা সাড়ে ১১টায় ঘরের সামনে খেলতে ছিল। এসময় তাদের প্রতিবেশী ওই আবাসনের আলী হোসেন বেপারী (৪৫) ওই শিশুকে ধর্ষণ করেন।
ইত্তেফাক/আরকেজি