ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গী গ্রামের নদী ভাঙন প্রতিরোধে আগামী দুই-তিনদিনের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। ভাঙন প্রতিরোধে ৩৩৪ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যে একনেক সভায় অনুমোদন হওয়ার অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভাঙন এলাকা পরিদর্শনে এসে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
IMG0
এসময় উপস্থিত ছিলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্লা, মো. আহসানুল হক মামুন প্রমুখ।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, চরভদ্রাসন উপজেলার নদী ভাঙন প্রতিরোধে স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আগামী দুই-তিনদিনের মধ্যে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি