রাজশাহীর গোদাগাড়ীতে শীর্ষ মাদক ব্যবসায়ী আনারুলকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার পুলিশ তাকে আটক করে। আনারুল পৌর এলাকার ফাজিল পুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম মাদক ব্যবসায়ী আনারুলের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। বর্তমানে সব মাদক ব্যবসায়ী গা ঢাকা দিলেও সে এই সমেয়ও মাদক ব্যবসা করে যাচ্ছে।
প্রসঙ্গত তার বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই মাদক মামলা রয়েছে। মামলা নং ২১। সেই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ১ (ক) ধারায় এজাহার ভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু