নাশকতার মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, তিনি পৌরসভার অধিবাসী মৃত আজাহার আলীর ছেলে ও পুঠিয়া পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়া তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বিএনপি নেতা আসাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, আসাদুল হক আসাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই