ঝিনাইদহে লিগ্যাল এইড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার

ঝিনাইদহে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
ঝিনাইদহ জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ নবাবুর রহমান সভাপতিত্ব করেন। সেমিনারে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোক্তাগীর আলম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক সালেহুজ্জামান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেল সুপার গোলাম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সম্পাদক এম আব্দুল্লাহ মিন্টু প্রমুখ। উন্নয়নকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে অংশ নেন।
 
বক্তারা, সমাজের গরীব, অসহায় নির্যাতিতদের সরকারি খরচে আইন সুবিধা গ্রহণের জন্য তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
ইত্তেফাক/এমআই