মঠবাড়িয়ায় কৃষকের তালাবদ্ধ ঘরে দুর্বৃত্তের আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মালেক হাওলাদার নামে এক কৃষকের বসতঘরসহ সব কিছু পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বকশীর ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের কৃষক মালেক হাওলাদার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বরিশালে চিকিৎসা করাতে যান। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত  রাতে তালাবদ্ধ বসত ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে কৃষকের বসতঘরসহ সর্বস্ব পুড়ে যায়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন আমীন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
 
ইত্তেফাক/ইউবি