রাজশাহীতে ইমামদের জন্য আবাসিক পল্লী তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, রাসিকের সাবেক মেয়র ও বর্তমান মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার দুপুরে নগরীর মণিবাজারস্থ নানকিং দরবার হলে অনুষ্ঠিত রাজশাহী মহানগরীর সর্বস্তরের ইমাম-ওলামাগণের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সময় নগরীতে জনগণের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে স্বার্বিক উন্নয়নের কাজ করেছি। নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন ও কালভাট তৈরি করেছি। এতে করে নাগরীবাসীর বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমার সময় সাতটি ঈদ পেয়েছে। এ সময়ে ইমাম-মোয়াজিমদের জন্য ব্যক্তিগতভাবে ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছি। কারণ আমি আপনাদের সম্মানিত করতে চেয়েছি। আগামীতে আলেমদের জন্য স্থায়ী একটি তহবিল গঠন করবো। সেই তহবিল থেকে তারা কিছু পরিমাণ হলো টাকা সময়মত আর্থিক সুবিধা পাবেন।
লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করছেন। রাজশাহীতেও তৈরি করা হবে মডেল মসজিদ। অল্প কিছু দিনের মধ্যেই রাজশাহীতে মডেল মসজিদের কাজ শুরু হবে। এতে থাকবে আধুনিক সুযোগ সুবিধা। শেখ হাসিনার দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সরকারের সঙ্গে আলেম সমাজের কোন দূরত্ব নেই। সরকার আলেম সমাজের জন্য কাজ করছে। তাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিয়েছেন। সেখানে হাজার হাজার ছেলে-মেয়ে ইসলামিক শিক্ষা নিচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচালক আমিনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। আলোচনায় অংশ নেন- বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এইচএম শহীদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল আল মাদানি, আরবি বিভাগের অধ্যাপক আবদুস সালাম আল মাদানি, জামিয়া ইসলামিয়া শাহ্ মখদুম এর মুহতামিম মুফতি, হাফেজ মাওলানা শাহাদত আলী, হেতেম খাঁ বড় মসজিদের ইমাম ইয়াকুব আলী, মালোপাড়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ মুফতি হাবীবুর রহমান কাসেমী, তেরখাদিয়া মসজিদ নূর এর খতিব মাওলানা মো. রুহুল আমীন, জামিয়া দারুল উসওয়া মুহতামিম মুফতি মুহা. ওমর ফুরুক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি