দেশের অনগ্রসর জনগোষ্ঠী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রতিবছর বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধীদের প্রতি অবহেলা, অবমূল্যায়ন, অশোভন আচরণ প্রতিরোধসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশীদারি ত্ব প্রয়োজন। কিন্তু প্রতিবন্ধীদের উন্নয়নে পারিবারিক-সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূর করা না গেলে কেবলমাত্র বাজেট বরাদ্দ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার বিকালে এফডিসিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করণে বাজেট বরাদ্দ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেষ্টও সার্টিফিকেট প্রদান করা হয়।
ইত্তেফাক/রেজা