এডিনসন কাভানির গোলে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে উরুগুয়ে। খেলার সাত মিনিটে গোলটি করেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথমার্ধের খেলা শেষে এই এক গোলেই এগিয়ে রয়েছে উরুগুয়ে।
নকআউটপর্বে এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে শনিবার রাতে শেষ ষোলোর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
ইত্তেফাক/কেআই