বেগমগঞ্জের মনপুরা গ্রামের এক সংখ্যালঘু পরিবারকে চিঠি দিয়ে চাঁদা দাবি করা হয়। ওই টাকা ২ জুলাইয়ের মধ্যে পরিশোধ না করলে ওই পরিবারের দুই ছেলেকে খুন করার হুমকি দেয়া হয়েছে। পরিবারটি এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা যায়, উপজেলার মনপুরা গ্রামের মৃত ডা. নেপাল কৃষ্ণ দেবনাথের বিধবা স্ত্রীর ঘরের দরজার সামনে রাতের বেলায় কে বা কারা একটি চিঠি রেখে যায়। চিঠিটি পড়ে জানেন ২ জুলাইয়ের মধ্যে ৩০ হাজার টাকা ঘরের দক্ষিণ পাশে রাখার জন্য। কাউকে বলতে পারবে না। বললে স্কুল পড়ুয়া দুই ছেলেকে খুন করবে। টাকা দিতে দেরি হলে টাকার পরিমান বেড়ে যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এঘটনার পর নেপালের স্ত্রী মঞ্জু রানী ভৌমিক বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় জিডি করেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ওসি (তদন্ত) মাহবুব মোর্শেদ বলেন, ব্যাপারটি আমরা তদন্ত করে দেখছি।
ইত্তেফাক/আরকেজি