ধামরাইয়ে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজ রবিবার ঢাকার ধামরাইয়ে কালামপুর সজাগ সেন্টারের সাত তলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় প্রিয়াংকা নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রিয়াংকা ধামরাই পৌর শহরের পাঠানটোলা নিবাসী প্রল্লাদ পালের কন্যা। তিনি ধামরাইয়ের বেসরকারী উন্নয়ন সংস্থা সজাগের একজন স্বেচ্ছাসেবী ছিলেন। তিনি সজাগ সেন্টারে গান শেখাতেন।

সজাগের গণসংযোগ কর্মকর্তা মর্তুজ আলী প্রিয়াংকার বাবা মায়ের বরাত দিয়ে জানান, বেশ কিছু দিন ধরে প্রেমঘটিত বিষয় নিয়ে বাবা মায়ের সঙ্গে প্রিয়াংকার মনোমালিন্য চলে আসছিল।

ধামরাই থানা পুলিশের এসআই কামরুজ্জামান জানান, প্রিয়াংকার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।

ইত্তেফাক/নূহু