গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৌতম পান্ডে (১০) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কালিকাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত গৌতম পান্ডে ওই গ্রামের  গোপাল পন্ডের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় গৌতম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু