গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোঃ মহিউদ্দিন কাদের মাসুক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৮ জুন বৃহস্পতিবার ক্লাশ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তার ছাত্রাবাস গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুলেরটেক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেননি। তার নিকটস্থ আত্মীয় স্বজনের বাসায় যোগাযোগ করেও কোন খোঁজ পাওয়া যায়নি।

মহিউদ্দিন কাদের মাসুকের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার নারায়নপুর এলাকায়। বাবার নাম মোঃ মঞ্জুর কাদের। তার নিখোঁজের ব্যাপারে সাভারের আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৯৯৪।

ইত্তেফাক/নূহু